বসন্ত -শতাব্দী


 শীতের শুষ্কতার পর,

প্রকৃতি আবার ভর-ভরন্ত।

artist: Frida Kahlo

বসন্তের নবীন ছোঁয়ায়,
ফাগুন বাতাসের আঙিনায়
ফাগের পরশে
নতুন-প্রাণে মত্ত সে।

অন্যদিকে

কোথাও রক্ত-রঙে রাঙানো শিশু,
কচি কচি যোনিতে তপ্ত লৌহদণ্ড।
ছিন্ন ভিন্ন করে দেয় মানবতা,
রক্তিম করে সন্ততিদের ভবিষ্যৎ।

এমনই কর্দমাক্ত মলিন এই বসন্ত ।

এ কেমন বসন্ত!

Comments