শহর- বৈশাখী পাল
শহর তোমার রূপের ঝলক্ পুড়িয়েছিলো ভীষণ ভোরে । আসমানি রং খুঁজতে গিয়ে একলা হলাম সেই অকালে ।। তোমার গানের ভৈরবী সুর পায়ের ধুলো মেঘলা পুকুর ।। শহর তুমি গল্প একা , কৈ মাছের ওই ভীড়ের ভিতর । শহর তোমায় খুঁজতে গিয়ে মনজোছোনা চাপানউতোর ।। শহর তুমি মানিকতলা , বাজারমুখী আঁশটে বাসা । শহর তুমি নষ্ট শশা , গলির কোনে কলার খোসা ।। শহর তুমি কলেজপাড়া , বই এর দোকান আসুন দাদা । শহর তুমি ব্যবসায়ী মন , দর কষাকষি গোলকধাঁধা ।। শহর তুমি ইলশেগুড়ি , প্রেমযাপনের চারটে আঙুল্ ।। শহর তুমি রঙীন ফানুস , পায়ে হাঁটা পথ চলতে থাকুক । শহর তুমি কামাই ক্লাসের গল্পজ্বরের বাবুঘাটে , সেল্ফি মোডে ফুচকাগাড়ি আজও কেমন দাঁড়িয়ে থাকে ! শহর তুমি বিষন্নতা , একলা চড়াই প্রেম দিলে না । শহর তুমি তাকিয়ে দ্যাখো , তোমার কোলেই নির্যাতিতা । শহর তুমি প্রতিবাদের ঝড় তোলা সেই মোমবাতি । ফেসবুকেতেই কাঁপন তোলো , লাইক্ করার মাতলামি ! শহর তুমি বাড়ছো যতো , বিজ্ঞাপনেরই বাড়ছে স্থূপ । কংক্রীটেতে ঘুড়ি বেঁধে যায় , ভেলকি দেখায় মরণকূপ ।। শহর তুমি একটা ঋতু , হলদে আলোর ব্যস্ততা । মাঘ ফাগুনের ধূসর ফুলে রোদ পোড়া এক...